ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২৩:১৬:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত ২ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৫ এএম, ২ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্ব জুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৮ লাখ ৫৯ হাজার ৪৩০ জন। আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজারের বেশি মানুষ। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ দিয়েছে আরও ৫ হাজার ৮০০ জন।

ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬২ লাখ ৫৩ হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৪ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জন। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।

এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে ৪১ হাজার ৫০৪ জনের মৃত্যু ও ৩ লাখ ৩৭ হাজার ১৬৮ জন আক্রান্ত হয়েছে।

-জেডসি