ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৫:১৪:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে একদিনে ৩২ মৃত্যু, শনাক্ত ২১৫৮

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬১৩টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯২ হাজার ৩৮-এ।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের পুরুষ ২৪ জন এবং নারী আটজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে একজনের। চল্লিশোর্ধ্ব ছিলেন দুইজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ছিলেন ১৮ জন। ঢাকা বিভাগের ছিলেন ১৫ জন, চট্টগ্রাম বিভাগের সাতজন, সিলেট বিভাগের তিনজন, রংপুর বিভাগের ছয়জন এবং ময়মনসিংহ বিভাগের ছিলেন একজন।

এছাড়া গত একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট দুই ২ লাখ ১৩ হাজার ৯৮০ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

-জেডসি