ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৫:৫৩:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গাজা জ্বলছে, মরছে নারী-শিশু

প্রকাশিত : ১০:২১ এএম, ১৬ জুলাই ২০১৪ বুধবার | আপডেট: ০৯:৫৬ এএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার

War-on-Gaza-Surgical-Strike-Precission-Bombing-targeting-homes.ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নবম দিনেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। প্রাণ হারাচ্ছে সাধারন মানুষ যার অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনি কর্তৃপক্ষের  হিসেব অনুযায়ী গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় বুধবার নবম দিন পর্যন্ত বিমান থেকে ফেলা বোমা হামলায় নিহত হয়েছে ২০৫ জন। আহত হয়েছে কয়েক হাজার। জানা গেছে নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। প্রথম ৫ দিনেই বোমা হামলায় মারা গেছে ৩০ জন শিশু। সংবাদমাধ্যমগুলো  বলছে, ঘরের ভেতরেও নিরাপদ নয় তারা। ঘরে মায়ের কোলে বসে বোমার আঘাতে প্রাণ দিতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। ভালবাসার ছোট সন্তানের শরীর কাফনে জড়িয়ে দাফন করার জন্য বাবার হাতে তুলে দিচ্ছেন মা। বোমার শব্দ আর কান্নার রোল আতঙ্কিত করে তুলছে গাজা উপত্যকার নারী-শিশুদের। কাঁদছে তারা, কখনওবা  কাঁদার  মত কেউই থাকছে না ছোট শিশুটির পাশে। শিশুটির চোখের সামনেই তাঁর পরিবারের লোকজন বোমার আঘাতে প্রান হারাচ্ছে, কিংবা চাপা পরছে হামলায় ধোসে পরা ধ্বংস স্তুপের নিচে। বিদেশি সংবাদসংস্থা জানিয়েছে, গত ৯ দিনের এই হত্যাযজ্ঞের কারনে জীবিত শিশুদের মধ্যে মানসিক বৈকল্য দেখা দিয়েছে। তাদের অধিকাংশই মানসিক সমস্যায় ভুকতে শুরু করেছে। জাতিসংঘ  বলছে ইসরাইলি  হামলায় এখন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের ৭৭ শতাংশই নিরীহ বেসামরিক মানুষ। এক সপ্তাহের অধিক সময় ধরে চলা এ হামলায় ১,০০০ বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। বাড়িঘর ছাড়া ১৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছে জাতিসংঘের  শরণার্থী  শিবিরে।  এছাড়া ওই শহরের ৭০,০০০ বাসিন্দার প্রায় এক চতুরতাংশ শহর ছেড়ে পালিয়েছে। এদিকে গাজা উপত্যকায় একতরফা নিসংসতায় বিশ্ব জুড়ে নিন্দার জড় উঠেছে। গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভা। ইসরাইলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছে মন্ত্রীসভা। হামলা বন্ধে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সব কিছু উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। যদিও শনিবার রাতের পর গত রোববার ও সোমবার আর স্থল অভিযান চালানো হয়নি। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবারও বোমা হামলা চালানো হচ্ছে। ১৬.০৭.২০১৪