দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মারা গেলেন ৪ হাজার ৪৭৯ জন। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯২ জন।এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ২৫ হাজার ১৫৭ জনে।
রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ২২৪টি নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২ জনে।
মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে চার জন করে, রাজশাহী বিভাগে দুই জন ও সিলেট বিভাগে তিন জন। এছাড়া বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৯ জন ও বাড়িতে তিন জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ১৭ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২১ হাজার ২৭৫ জনে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
-জেডসি
