ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১৪:০৬:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি তারিক আলীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের আক্রান্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি ডা. সারওয়ার আলী গণমাধ্যমকে জানান, করোনায় আক্রান্ত জিয়াউদ্দিন তারিক আলী পাঁচদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যুবরণ করেছেন।

রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনেরও সমন্বয়ক ছিলেন জিয়াউদ্দিন তারিক আলী।

একাত্তরের যে গানের দল ঘুরে ঘুরে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছেন, সেই দলের সদস্য ছিলেন জিয়াউদ্দিন তারিক।  

-জেডসি