ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৯:৩১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইজারে বন্যায় ৬৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নাইজারে তিন মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৬৫ জন প্রাণ হারিয়েছে।এছাড়া প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাজধানী নিয়ামির অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে বলে জানিয়ে দেশটির সরকার।

মানবিক পদক্ষেপ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বৃহস্পতিবার এএফপি’কে বলেছে, নাইজারে ৭ সেপ্টেম্বর পর্যন্ত গত কয়েক মাসের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ঘরবাড়ি ধসে পড়ায় ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আরো ১৪ জন পানিতে পড়ে মারা গেছে। এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের মধ্য-দক্ষিণের মরাদি, পশ্চিমের তাহৌয়া ও তিল্লাবারি এবং দক্ষিণপশ্চিমের দোসো অঞ্চল।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, অতি বর্ষণজনিত কারণে রাজধানী নিয়ামিতেই কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানে বৃষ্টিপাতের কারণে নাইজার নদীর বাঁধ ভেঙে গেছে।

উল্লেখ্য, বিশ্বের শুষ্কতম দেশগুলোর অন্যতম হচ্ছে নাইজার। এতে দেশটিকে প্রায়শই খরার কবলে পড়তে হয়। তবে দেশটির মাসের পর মাস ধরে বর্ষা মৌসুম চলার অভিজ্ঞতাও রয়েছে। আর তা সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক আকার ধারণ করেছে। আবহাওয়া পরিবর্তনের কারণেই এমনটা ঘটছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জোর দিয়ে বলা হচ্ছে।

-জেডসি