ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ০:২০:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

টঙ্গীতে শিশু ধর্ষণ : ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

টঙ্গীর এরশাদ নগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পারভেজ মাসুদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মাসুদ গাজীপুর সিটি কপোরেশেনের ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।  তার পিতার নাম মো. দাদন মিয়া।

সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে মাসুদকে আটক করা হয়। গুরুতর অসুস্থ শিশুটিকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, তৃতীয় শ্রেণির ছাত্রী ওই শিশুকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা মাসুদকে সোমবার ভোরে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়। এ ঘটনায় টঙ্গী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।