আজ প্রেসক্লাবে ইফতার করবেন খালেদা
প্রকাশিত : ১১:১৭ এএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ১১:২১ এএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ বৃহস্পতিবার প্রেসক্লাবে ইফতার করবেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ) আমন্ত্রনে তিনি প্রেসক্লাবে আসছেন। এজন্য প্রেসক্লাবে অন্য কোনো দল বা সংগঠনের কোনো অনুষ্ঠান হতে দেখা যায়নি। তাঁর আগমন উপলক্ষে প্রেসক্লাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সকাল থেকেই পরিচয় জেনে প্রেসক্লাবের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এ ইফতার পার্টিতে বিকাল ৫টায় বেগম খালেদা জিয়া যোগ দেবেন।
১৭.০৭.২০১৪ 