ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৪:৫৩:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় মৃত্যু ছাড়াল ৯৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৬০ লাখ ছুঁই ছুঁই করছে। আর মৃত্যু হয়েছে ৯৪ হাজার ৫০৩ জনের। বর্তমানে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি।

কভিড-১৯ পরিস্থিতি নিয়ে রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় দেশটিতে আরও ৮৮ হাজার ৬০০ মানুষের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সরকারি হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৯২ হাজার ৫৩৩ জনে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৪১ হাজার ৬২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন করোনারোগী রয়েছে ৯ লাখ ৫৬ হাজার ৪০২ জন। করোনা আক্রান্তের বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকে দ্বিতীয়স্থানে ভারত।

শেষ চব্বিশ ঘণ্টায় আরও ১ হাজার ১২৪ জনের মৃত্যু হয়েছে। তাতে মৃত্যুর বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান তৃতীয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে দেখা গেছে, নতুন আক্রান্তের ৭৫ ভাগই দশটি রাজ্যে ও কেন্দ্র শাসিত অঞ্চলের। সেগুলো হলো- মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ, উড়িষ্যা, দিল্লি, পশ্চিম বঙ্গ ও ছত্তিশগড়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, এ পর্যন্ত ভারতে মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ কোটি। প্রতিদিন তাদের নমুনা টেস্ট করার সক্ষমতা দাঁড়িয়েছে ১৪ লাখ।

-জেডসি