ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৩৯:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

স্বাধীনতার প্রায় ৪৭ বছর পর নগররাষ্ট্র সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন হালিমা ইয়াকুব। সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার ছিলেন হালিমা ইয়াকুব। তিনি মালয় জাতির অন্তর্ভুক্ত। মালয় জাতির দ্বিতীয় ব্যক্তি হিসেবে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে বসতে যাচ্ছেন তিনি। সিঙ্গাপুরের নির্বাচন বিভাগ যাচাই-বাছাইয়ের পর সোমবার প্রেসিডেন্ট পদে মাত্র একজন প্রার্থীকে যোগ্য হিসেবে ঘোষণা করেন।

ঘোষণায় তার নাম বলা না হলেও অযোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করায় এটি নিশ্চিত হয়েছে যে, একমাত্র যোগ্য প্রার্থী হলেন হালিমা ইয়াকুব। খবর রয়টার্স ও স্ট্রেইটস টাইমসের।

নির্বাচন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, মাত্র একজন প্রার্থী সক্ষমতার সনদ ও কমিউনিটি সনদ পেয়ে প্রেসিডেন্ট পদে যোগ্য বলে প্রতীয়মান হয়েছেন। আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন হবে না- স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হচ্ছেন তিনি।