ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ০:৫৯:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গাদের ত্রাণ দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে প্রধানমন্ত্রী সেখানে ত্রাণ বিতরণ শুরু করেন। এর আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সকালে ঢাকা থেকে প্রধানমন্ত্রী কক্সবাজারে যান। এরপর হেলিকপ্টারে করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যান।