ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ০:৫৯:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ রেহানার জন্মদিন পালন হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত :

শেখ হাসিনা ও শেখ রেহানা (ফাইল ছবি)

শেখ হাসিনা ও শেখ রেহানা (ফাইল ছবি)

শেখ রেহানার আজ ৬৩তম জন্মদিন। তবে দেশে রোহিঙ্গা পরিস্থিতির কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে জন্মদিন পালন করা হচ্ছে না।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের পরিস্থিতির কারণে দেশে কয়েক লাখ রোহিঙ্গা চলে এসেছে। এদের এখনো কোনো ব্যবস্থা করা যায়নি। তারা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় আজ শেখ রেহানার ৬৩তম জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালন করা হবে না। 
বুধবার আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। পরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, মানবতার বিবেচনায় এ ধরনের অনুষ্ঠান আয়োজন আমরা করতে পারছি না। 
প্রধানমন্ত্রী আরো বলেন, তবে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে খাবার-দাবার দেশের বিভিন্ন এতিমখানায় দেওয়া হবে। 
উল্লেখ্য, ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা জন্মগ্রহণ করেন।