ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১১:৩৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রাথমিক ট্রায়ালে সফল চীনের আরেকটি ভ্যাকসিন

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের তৈরি প্রাণঘাতী করোনা ভাইরাসের আরেকটি সম্ভাব্য ভ্যাকসিন প্রাথমিক ট্রায়ালে সফল হয়েছে। এই ভ্যাকসিনটি তৈরি করেছে চাইনিজ অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্স-এর ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি। ভ্যাকসিনটির ট্রায়ালের ফল মঙ্গলবার মেডআরসিভ সাময়িকীতে প্রকাশিত হয়। তবে ট্রায়ালের ফলটি এখনো পিয়ার রিভিউ হয়নি।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ের ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ১৯১ জন মানুষ সুস্থ মানুষ অংশ নিয়েছিলেন। এদের মধ্যে সবারই করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে । পাশপাশি ভ্যাকসিনটি কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়াও তৈরি করেনি।

ট্রায়ালের ফলে বলা হয়, এই পরীক্ষায় প্রাপ্ত সমস্ত তথ্য ভ্যাকসিনের সুরক্ষা এবং প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে এবং ভবিষ্যতে এর কার্যকারিতা সম্পর্কে আরও অধ্যয়নের বিষয়ে উৎসাহিত করছে।

চীনে এখন পর্যন্ত চারটি সম্ভাব্য করোনা ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। দেশটির হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হয়।


-জেডসি