ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১১:৩৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা : বিশ্বব্যাপী আক্রান্ত ৩.৬৪ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

করোনা : বিশ্বব্যাপী আক্রান্ত ৩.৬৪ কোটি ছাড়াল

করোনা : বিশ্বব্যাপী আক্রান্ত ৩.৬৪ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৪ লাখ ছাড়িয়ে গেছে। আজ শুক্রবার সকালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

চীন থেকে ছড়ানো এ মহামারিতে গত ১০ মাসে সারা বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬০ হাজার ৭৭৩ জন।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ১২৫ জন সেরে উঠেছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় ৭৫ লাখের বেশি আক্রান্ত এবং ২ লাখ ১২ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

আক্রান্তদের তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শরীরে ভাইরাস নিয়েই তিনি বুধবার অফিসে ফিরেছেন। হোয়াইট হাউজের এক চিকিৎসক বৃহস্পতিবার জানিয়েছেন যে ট্রাম্প তার থেরাপি সম্পন্ন করেছেন এবং শনিবার জনসম্মুখে আসতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিশ্বব্যাপী করোনাভাইরাসে এক দিনে নতুন আক্রান্তে রেকর্ড হওয়ার তথ্য জানিয়েছে। গত ২ অক্টোবর ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩০ হাজার ৩৪০ জনের আক্রান্ত হওয়ার রেকর্ডটি নতুন করে ৩ লাখ ৩৮ হাজার ৭৭৯ জনের আক্রান্তের মধ্য দিয়ে ভেঙে গেছে।

বিশ্বের মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন দেশে সর্বাধিক দৈনিক আক্রান্তের ঘটনা ঘটছে। ভারতে ৭৮ হাজার ৫২৪, ব্রাজিলে ৪১ হাজার ৯০৬ এবং যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৯০৪ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।