ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৭:৪৪:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় দেশে আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১২৭৮

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ৯ অক্টোবর ২০২০ শুক্রবার

করোনায় দেশে আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১২৭৮

করোনায় দেশে আরও ১৭ মৃত্যু, শনাক্ত ১২৭৮

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৭ জনে।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫০৬টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ২৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২০ লাখ ৫০ হাজার ৬৬৯টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৩৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৩৩ শতাংশ।

নতুন যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ নয়জন এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ২২২ জন বা ৭৭.০৯ শতাংশ এবং নারী ১ হাজার ২৫৫ জন বা ২২.৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।

এদিকে, আরও ১ হাজার ৫৯৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.১৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।