ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১১:৩৩:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘন্টায় ইউরোপে রেকর্ড করোনা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে রেকর্ড সংক্রমণ দেখলো ইউরোপ। মহাদেশটিতে একদিনে এক লাখের বেশি কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

ফ্রান্সে ২০, যুক্তরাজ্যে ১৩, রাশিয়ায় ১২, চেক প্রজাতন্ত্রে ৮ এবং স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ইউক্রেন ও বেলজিয়ামে ৫ হাজারের বেশি মানুষ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে।

চার হাজারের বেশি শনাক্ত হয়েছে জার্মানী ও পোলান্ডে। মৃত্যুহার বাড়তে শুরু করেছে স্পেনে। আদালত লকডাউন বাতিল করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রিদে জরুরী অবস্থা জারি করেছে স্প্যানিশ সরকার।

এদিকে যুক্তরাজ্যে দ্রুত ছড়াচ্ছে কোভিডের সংক্রমণ। করণীয় নির্ধারণে গলধঘর্ম হচ্ছে ব্রিটিশ মন্ত্রীপরিষদ।

প্রথম ধাক্কাই কাটিয়ে উঠতে পারছে না লাতিন আমেরিকা। বেড়েই চলেছে আর্জেন্টিনায় শনাক্ত ও মৃত্যুহার। আট লাখ ছাড়িয়েছে মেক্সিকোতে আক্রান্ত সংখ্যা। প্রাণহানী পেরিয়েছে ৮৩ হাজার।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। নতুন করে ৫ হাজার ৮০৮ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৭২ হাজার ৭১২ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ১ জন।

-জেডসি