ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৯:৫৮:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভার ডিলেস প্রিন্স

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভারের খেতাব অর্জনকারী ডিলেস প্রিন্স ৮৮ বছর বয়সে মারা গেছেন।যুক্তরাজ্যের কার্ডিফে নিজ বাড়িতে গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

কার্ডিফের সাবেক এই শিক্ষিকা জীবনের প্রথম ডাইভে খুব ভীত ছিলেন। সেই ভয় কাটিয়ে পৃথিবীজুড়ে হাজারের বেশি প্যারাস্যুট জাম্পে অংশ নিয়েছেন।ডিলেস প্রিন্স বিশ্বের বিভিন্ন স্থানে একা সর্বোচ্চসংখ্যক স্কাইডাইভ দিয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নেন। খবর বিবিসির।

ডিলেস সামাজিক কাজেও যুক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত টাচ ট্রাস্ট থেকে প্রতিবন্ধী মানুষদের জন্য নিয়মিত নানা ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়।সেই সময় দাতব্য সংস্থার তহবিল গঠনের জন্য ৫৪ বছর বয়সে সর্ব প্রথম স্কাইডাইভিং শুরু করেন।পরে ৩ দশকে তিনি একা এক হাজার ১৩৯টি স্কাইডাইভ দিয়েছেন।

২০১৩ সালে ৮১ বছর বয়সে স্কাইডাইভ দিয়ে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী স্কাইডাইভারের খেতাব জিতেন তিনি।২০১৭ সালে জাতীয় পুরস্কারসহ অসংখ্য পদকে ভূষিত হন ডিলেস প্রিন্স।

২০১৮ সালে ডিলেস বিবিসিকে বলেছিলেন, স্কাইডাইভিং আমার প্যাশন। এখানেই আছে আকাশের আসল সৌন্দর্য।

-জেডসি