কোভিড-১৯: দেশে আরও ২৪ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ৫২৪ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৯৩ জন।এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৮ হাজার ২৬৬ জন।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ৯ হাজার ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭০ হাজার ৯৯৫টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ২৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৪২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে- বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৯৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯২ হাজার ৮৬০ জন হয়েছে।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী পাঁচজন।এই পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৫৬ জন (৭৭ দশমিক ০৫ শতাংশ) ও নারী এক হাজার ২৬৮ জন (২২ দশমিক ৯৫ শতাংশ)।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ষোড়শ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ২৯তম অবস্থানে।
-জেডসি
