ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৬:৩১:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সস্ত্রীক করোনায় আক্রান্ত ডিএনসিসির মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। বর্তমানে মেয়র মো. আতিকুল ইসলাম হোম কোয়ারেন্টাইন রয়েছেন। ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রবিবার (১১ অক্টোবর) থেকে আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে তাদের করোনা পরীক্ষায় পজিটিভ আসে।

সিটি কপোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া এবং মেয়রের এপিএস মোর্শেদ কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

ধারণা করা হচ্ছে গত বুধবার (০৭ অক্টোবর) দুপুরে ডিএনসিসির উদ্যোগে চলমান খাল পরিষ্কার কার্যক্রম এবং বিভিন্ন খাল থেকে প্রাপ্ত মালামাল প্রদর্শনী’ পরিদর্শন সময় ব্যাপক জনসমাগম হয় সেখান থেকে তার করোনা সংক্রমিত হয়েছে।

-জেডসি