ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ৬:১২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় প্রাণ গেল আরও ৩১ জনের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ৩১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে  ৫ হাজার ৫৫৫  জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭২ জন।এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১৩ হাজার ২২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৮৪ হাজার ২২২টি নমুনা।২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ১৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ২২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ১ হাজার ৫৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৪ হাজার ৩৯১ জন হয়েছে।


-জেডসি