অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের মিলগ্রোম ও উইলসন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১২ অক্টোবর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
চলতি বছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন।তারা হলেন- যুক্তরাষ্ট্রের পল আর. মিলগ্রোম ও রবার্ট বি. উইলসন। নিলাম তত্ত্বের উন্নয়ন ও এর নতুন সংস্করণ উদ্ভাবনের কারণে তারা এই পুরস্কার জিতেছেন,যার প্রাইজমানি ১১ লাখ ডলার।আজকের অর্থনীতিতে নোবেল পুরস্কারের ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো চলতি বছরের নোবেল পুরস্কারের পর্ব।
রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই পুরস্কার ঘোষণা দেয়া হয়।
২০১৯ সালে অর্থনীতিতে নোবেল জিতেছিলেন তিন অর্থনীতিবিদ। তারা হলেন- অভিজিৎ ব্যানার্জি, এস্তার দুফলো ও মাইকেল ক্রেমার। তাদের মধ্যে অভিজিৎ ব্যানার্জি ভারতীয় বংশোদ্ভূত বাঙালি।
গত সোমবার (০৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এরপর মঙ্গলবার (০৬ অক্টোবর) পদার্থবিদ্যায়, বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং গতকাল সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
-জেডসি
