ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৮:২৮:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বে করোনা আক্রান্ত ৪ কোটি ৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২১ অক্টোবর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সারাবিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৫ লাখ ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা ১১ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। ২১ অক্টোবর, বুধবার সকাল ৮টা পর্যন্ত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৭৫ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১১ লাখ ২৩ হাজার ৭৯৪ জনের। আর এ পর্যন্ত সেরে উঠেছেন ২ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার ৮৯১ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ৬৬ হাজার ৭৭১ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ২০ হাজার ৯৪৪ জনের।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫২ লাখ ৭৩ হাজার ৯৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩৭ জনের।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ১৫ হাজার ১৯৭ জনের।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-জেডসি