ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৭:৩২:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: বিশ্বব্যাপী ১১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার

করোনা: বিশ্বব্যাপী ১১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

করোনা: বিশ্বব্যাপী ১১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪৯৫ জন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) আজ শুক্রবার প্রকাশিত সর্বশেষ তথ্য এমনটাই বলছে।

জেএইচইউ’র তথ্য অনুযায়ী, সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে বেড়ে ৪ কোটি ১৬ লাখ ৪০ হাজার ২৯৫ জনে।

এছাড়া করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন তিন কোটিরও বেশি মানুষ।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ লাখের বেশি মানুষ এবং ২ লাখ ২৩ হাজার ২৪ জন মারা গেছেন।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৭ লাখ ৬ হাজার ৯৪৬ বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ১৬ হাজার ৬১৬ জন। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৩ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯০০ জনের।