ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৭:৩২:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌন নির্যাতনের শিকার ১৩৪ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪৪

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার

যৌন নির্যাতনের শিকার ১৩৪ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪৪

যৌন নির্যাতনের শিকার ১৩৪ শিশু উদ্ধার, গ্রেপ্তার ৪৪

অস্ট্রেলিয়ায় শিশুদের আটকে রেখে যৌন নির্যাতন-নিপীড়নে ছবি-ভিডিও তৈরি ও অনলাইনে পোস্ট করার সঙ্গে জড়িত সন্দেহে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ছাড়া দেশটির নানা প্রান্ত থেকে ১৩৪ শিশুকে উদ্ধারও করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি)। এদের মধ্যে ৬৭ শিশুকে অস্ট্রেলিয়ার বাইরে থেকে উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৪৪ ব্যক্তির বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে। অনলাইনে শিশু নিপীড়নের নানা ছবি ও ভিডিওর সূত্র ধরে প্রায় এক বছর ধরে তদন্তের পর অস্ট্রেলিয়ার নানা অঙ্গরাজ্যে অভিযান চালিয়ে ‍তাদের আটক করা হয়।

এএফপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শিশুদের আটকে রাখা ও নির্যাতন করা সম্পর্কিত মোট ৩৫০টি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিবিসি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ‘ক্লাউড স্টোরেজ’ প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের নিপীড়নের ভিডিও ও ছবি আদান-প্রদান করতো। পুলিশ কমিশনার রিস কারশউ জানিয়েছেন, তদন্ত কর্মকর্তারা একের পর এক অসংখ্য ছবি ঘেঁটে একটি একটি করে সূত্র জড়ো করে। দিন-রাত পরিশ্রম করে ১৩৪ শিশুকে উদ্ধার করে। এদের মধ্যে ৬৭ শিশুকে অস্ট্রেলিয়ার বাইরে থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা কেউ কেউ নির্মাণ ক্ষেত্রে, কেউ পরিবহন, প্রশাসন এবং নানা সেবা প্রদাণ প্রতিষ্ঠানে কর্মরত।