ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৫:৫৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মহাকাশ থেকে মার্কিন নির্বাচনে ভোট দিলেন কেট রুবিনস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৩৬ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অগ্রীম ভোটদাতাদের তালিকায় শামিল হলেন এক মহাকাশচারী। আন্তর্জাতিক স্পেস স্টেশনের বুথে ভোট দিলেন মহাকাশচারী কেট রুবিনস। ভোটদানের একটি ছবি ২৩ অক্টোবর নাসা তাদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট করেছে।

দুই রুশ মহাকাশচারীর সঙ্গে ১৪ অক্টোবর আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়েছেন কেট। ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরে তিনি সেখানে থেকে ফিরবেন। তাই স্পেস স্টেশন থেকেই তিনি ভোট দিয়েছেন।

নাসার তরফে যে ছবিটি প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, স্পেস স্টেশনের ভিতর একটি ভোটিং বুথ তৈরি করা হয়েছে। তার বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেট। ভোট দেয়ার জন্য ইমেল মারফৎ একটি ফর্ম পাঠানো হয়। সেটি পূরণ করে ফেরৎ পাঠান কেট। সেখানে আবার ঠিকানার কলামে লেখা হয় ‘লো আর্থ অরবিট’।

তবে এটাই প্রথম বার নয় এর আগেও কেট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে ২০১৬ সালে ভোট দিয়েছিলেন। আর মহাকাশ থেকে এই ভোটাধিকার প্রয়োগের আইন যুক্তরাষ্ট্রে পাস হয় ১৯৯৭ সালে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

-জেডসি