ঢাকা, সোমবার ০৯, ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩২:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পতিতা ব্যবসায় বাঁধা দেয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২১ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন

অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় পতিতা ব্যবসায় বাঁধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে আব্দুল্লাহ আল মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার বেতাগা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ফকিরহাট মডেল থানায় মামলা দায়ের করলে রাতেই মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মামুন দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় মিনি পতিতালয় তৈরি করে দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন। কখনো ডাক্তার আবার কখনো সেনা কর্মকর্তা পরিচয়ে একাধিক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করে গোপনে তা ভিডিও করে রাখেন। পরে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন অনলাইন পোর্টাল খুলেও প্রতারণা করেছেন তিনি। বাঁধা দেওয়ায় গতকাল গভীর রাতে নিজের স্ত্রী-সন্তানকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন মামুন। পরে তার স্ত্রী নিজে বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গতকাল গভীর রাতেই মামুনকে গ্রেপ্তার করেন ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলে, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।