ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:৪০:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেনেগালের উপকূলে নৌকা ডুবিতে কমপক্ষে ১৪০ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২০ পিএম, ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার

সেনেগালের উপকূলে নৌকা ডুবিতে কমপক্ষে ১৪০ অভিবাসীর মৃত্যু

সেনেগালের উপকূলে নৌকা ডুবিতে কমপক্ষে ১৪০ অভিবাসীর মৃত্যু

সেনেগালের উপকূলে গত সপ্তাহে অভিবাসন প্রত্যাশীদের এক নৌকা ডুবির ঘটনায় ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ নৌযানে করে প্রায় ২শ’ জনকে বহন করা হচ্ছিল। ২০২০ সালের এ পর্যন্ত নৌকা ডুবিতে এটি সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। 

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক দপ্তর (আইওএম) বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপি’র।

এর আগে সেনেগাল কর্তৃপক্ষ এ নৌযান ডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু এবং ৬০ জনকে উদ্ধারের খবর জানিয়েছিল।
ডাকারে নিযুক্ত আইওএমের নারী মুখপাত্র আইসাতু সাই এএফপি’কে বলেন, ‘স্থানীয় কমিউনিটির লোকজন আমাদেরকে জানিয়েছে , নৌকাটিতে প্রায় ২শ’ জন যাত্রী ছিল। এদের মধ্যে কমপক্ষে ১৪০ জন প্রাণ হারিয়েছে।’