ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৪:৩৬:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইসোলেশনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান গ্যাব্রিয়েসুস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোনো একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস। তবে তার শরীরে কোভিড-১৯ সংক্রমণের কোনো ধরনের উপসর্গ নেই।

টেড্রস অ্যাধানম গ্যাব্রিয়েসুস বলেন, আমার শরীরে কোনো উপসর্গ নেই। আমি ঠিক আছি। কিন্তু সামনের কিছুদিন আইসোলেশনে থাকবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানবো এবং বাড়ি থেকেই কাজ করবো। মহামারি মোকাবেলায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রচেষ্টায় সামনের সারিতে রয়েছেন টেড্রস।

টুইটারে টেড্রস লিখেছেন, আমাদের সকলের স্বাস্থ্যের দিকনির্দেশনা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা করোনাভাইরাস সংক্রমণের শৃঙ্খলাগুলি ভেঙে ফেলতে পারবো, ভাইরাসটি দমন করতে এবং স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করতে পারবো।

বৈশ্বিক করোনার সঙ্গে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কীভাবে এই ভাইরাসকে আটকানো যায়, তা নিয়ে প্রায় প্রতিদিন সতর্কতামূলক নির্দেশ দেয় সংস্থাটি। যার অন্যতম, কোয়ারান্টিন। গেব্রেয়েসাস নিজে একাধিকবার বলেছেন, চেইন ছিন্ন করতে পারলে এই ভাইরাসকে আটকানো সম্ভব। যার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। যে ভাবেই হোক সংক্রমণের চেইনটি ভাঙতে হবে। সূত্র : রয়টার্স।

-জেডসি