ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৩:০৬:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মার্কিন নির্বাচনে রাশিদা ও ইলহামের বাজিমাত

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবারও মার্কিন কংগ্রেস নির্বাচনে বাজিমাত করেছেন দুই মুসলিম নারী রাশিদা তাইয়েব ও ইলহাম ওমর।যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে পুনর্নির্বাচিত হয়েছেন তারা। ডেমোক্রেটিক পার্টির টিকিটে নিজ নিজ আসন থেকে বিপুলসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই দুই মুসলিম নারী।

মিশিগানের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী ডুডেনহুয়েফারকে হারিয়ে পুনর্নির্বাচিত হন ফিলিস্তিন বংশোদ্ভূত রাশিদা। মিনিয়াসোটার পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে জয় পান সোমালিয়া বংশোদ্ভূত ইলহাম। হারান রিপাবলিকের ল্যাসি জনসনকে।

এর আগে ২০১৮ সালের কংগ্রেস নির্বাচনেও জয় পেয়েছিলেন তারা। এবার জয় নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হলেও ভোটাররা তাদের ওপরই আস্থা রেখেছেন।

ফিলিস্তিনবাসীদের ওপর দখলদার ইসরায়েল বাহিনীর নির্যাতনসহ নানা ইস্যুতে নিজেদের বলিষ্ঠ অবস্থানের কারণে বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচনার পড়েছেন তাইয়েব ও ইলহাম। এমনকি নিজ দলের গঞ্জনাও সহ্য করতে হয়েছে তাদের।

-জেডসি