ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে গণতান্ত্রিক ফ্রন্টের প্রতিবাদ
প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার | আপডেট: ১২:১৬ পিএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,
ঢাকা:ফিলিস্তিনের নারী-শিশুসহ ব্যাপক জনগণের সাম্রাজ্যবাদী মদদ ও ষড়যন্ত্রে
ইসরাইল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক-কৃষক-জনগণের
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
আজ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ডাঃ এম এ করিম ও সাধারণ
সম্পাদক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হোসাইন এক যুক্ত বিবৃতিতে এ আহবান জানান।
বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনসহ সারা পৃথিবীতে আজ যে গণহত্যা ঘটে চলেছে তার জন্য দায়ি
হচ্ছে সাম্রাজ্যবাদ ও তার দালালরা। তাই জাতীয় মুক্তি, স্বাধীনতা ও
শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বিজয় অর্জন ছাড়া পৃথিবীতে শান্তি
প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই আজ প্রয়োজন ফিলিস্তিনে গণহত্যাসহ
সাম্রাজ্যবাদদীদের সকল রূপের অন্যায় আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের
শ্রমিকশ্রেণী ও জনগণের ন্যায় সংগত সংগ্রামকে বেগবান করা।
১৯.০৭.২০১৪ 