মার্কিন নির্বাচনে আরও এক নারী বিজয়ী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার
ফিলিস্তিন বংশোদ্ভূত ইমান জোদেহ। ফাইল ছবি।
৫৯তম মার্কিন নির্বাচনে ডেমোক্রেট থেকে নারী প্রার্থী বিজয়ী হয়েছেন। ফিলিস্তিন বংশোদ্ভূত ইমান জোদেহ নামের এই নারী জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক দলের প্রার্থী। কালারয়েডো এলাকার রিপাবলিকান প্রার্থী রবার্ট এনড্রিউসকে হারিয়ে মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ হিসেবে জয় পেয়েছেন তিনি।
জয়ের খবর জানিয়ে সমর্থকদের উদ্দেশে নিজের টুইটারে তিনি বলেছেন, আমি পেরেছি। আমি সবার জন্য স্বপ্নের আমেরিকা বিনির্মাণে নিজেকে নিয়োজিত করব। আমি একজন মুসলিম হিসেবে গর্বিত, ফিলিস্তিনি আমেরিকান হিসেবে গর্বিত।
তিনি আরও বলেন, আমি আমেরিকার নতুন প্রজন্ম। আর আমি আমার কালারয়েডো রাজ্যের যাদের প্রতিনিধি হিসেবে কাজ করব আমার সেই কমিউনিটি ও জনগণের জন্য গর্ববোধ করছি। এখন আমার কাজের সময়।
ঈমান জোদেহ এমন একজন ডেমোক্র্যাট যিনি কালারয়েডো রাজ্যের হাউজ ডিস্ট্রিক্ট ৪১-এর ইতিহাসে প্রথম কোনো মুসলিম আইনপ্রণেতা।
এর আগে ফিলিস্তিনি আমেরিকান হিসেবে পুনরায় জয় পেয়েছেন মিশিগানের রাশিদা তালিব। এছাড়া মুসলিম নারী হিসেবে মিনেসোটা থেকে কংগ্রেসে নির্বাচিত হয়েছেন ইলহান ওমর।
