ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২:৫২:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গুয়াতেমালায় ভূমিধস ও ঘূর্ণিঝড়ে নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ঘূর্ণিঝড় ‘এটা’র আঘাতে ভূমিধসে দেড় শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া প্রচণ্ড বাতাস ও টানা বর্ষণে বহু বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেকে মারা গেছেন। প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনীও। খবর বিবিসির।

মধ্য আমেরিকার এ দেশটির প্রেসিডেন্ট আলেজান্দো জিয়ামাত্তেই জানিয়েছেন, একটি শহরেই অর্ধেক মানুষের প্রাণহানি হয়েছে। পাহাড় ধসে ২০টি বাড়ি মাটি চাপা পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া খারাপ আবহাওয়ার পাশাপাশি বন্যায় উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। অভিযান পরিচালনায় পর্যাপ্ত সরঞ্জামাদির সঙ্কটের কথা জানিয়ে প্রেসিডেন্ট বলেন, মাত্র একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

টানা বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গাছপালা পড়ে এবং রাস্তাঘাট ভেঙে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এর আগে কর্তৃপক্ষ নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে জানিয়েছিল।

বিবিসি জানাচ্ছে, ক্যাটাগরি ফোর হ্যারিকেন হিসেবে ইতা নামক এই ঘূর্ণিঝড়টি প্রথমে ২২৫ কিলোমিটার গতিতে নিকারাগুয়ার উপকূলে আঘাত হানে। এর প্রভাবে শুরু হয় মৌসুমী বৃষ্টি। এর পর শক্তি কমে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে ঝড়টি ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয়। পরে আবার শক্তি বাড়িয়ে আঘাত হানে গুয়াতেমালায়।

মঙ্গলবার প্রতিবেশী নিকারাগুয়া হয়ে সাগর থেকে স্থলে উঠে আসে ঝড় ‘ইতা’। চার মাত্রার হারিকেন হিসেবে ঘণ্টায় একটানা ২২৫ কিলোমিটার বাতাসের গতি নিয়ে আঘাত হানা ‘ইতা’পরে প্রতিবেশী হন্ডুরাসে গিয়ে দুর্বল হয়ে ক্রান্তীয় নিম্নচাপে পরিণত হয় এবং পরে আরও সরে গুয়াতেমালায় গিয়ে হাজির হয়। পরে পুরো মধ্য আমেরিকাজুড়ে এর তার তাণ্ডবে শতাধিক মানুষ মারা যায় বলে বিবিসিসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

-জেডসি