ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:৩৩:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্বকে একসাথে করোনা মোকাবিলা করতে হবে: হু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪২ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বকে একসাথে মহামারি করোনাভাইরাসের মোকাবিলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রস অ্যাধনম গেব্রেয়াসুস বলেছেন, কোভিড -১৯ মহামারি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ অবস্থায় এই মহামারির অবসান ঘটানো এবং উন্নত ব্যবস্থা গ্রহণে সমস্ত সুযোগ নিতে হবে।

জাতিসঙ্ঘের স্বাস্থ্য সংস্থার প্রধান শুক্রবার জেনেভায় নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, জানুয়ারিতে আন্তর্জাতিকভাবে উদ্বেগ জানিয়ে জনগণের স্বাস্থ্যের ক্ষেত্রে যখন আমরা সর্বোচ্চ সতর্কতার কথা বলেছিলাম তখন অনেক দেশই আমাদের কথা শুনেছিল।

তারপর থেকে তারা গত ৪ ফেব্রুয়ারি দেয়া নির্ধারিত প্যারামিটারগুলো অনুসরণ করে জাতিসংঘ সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে, ব্যাখ্যা করেন গেব্রেয়াসুস।

স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, দেশের জরুরি প্রতিক্রিয়া ক্ষমতা দেখার সর্বোত্তম সময়টি হলো জরুরি অবস্থার সময়। যখন আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন যে কোনটি কাজ করে, কোনটি করে না এবং আপনাকে কোথায় কোথায় উন্নতি করতে হবে এবং একটি দেশ যেখানেই থাকুক না কেন এটি একটি পুরো-সরকার এবং সমাজের সম্পূর্ণ প্রতিক্রিয়ার মাধ্যমে বদলে যেতে পারে।

গেব্রেয়াসুস বলেন, এখনও আশা আছে এবং এখন এই ভাইরাস মোকাবিলায় প্রচেষ্টা দ্বিগুণ করার সময় এসেছে। আমরা একসাথে জীবন রক্ষা ও জীবিকা নির্বাহ করা এবং এই মহামারিটি শেষ করতে পারি।

-জেডসি