ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১:৩৩:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। পেনসিলবানিার ২০টিসহ তিনি ২৭৩টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। মার্কিন ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারসি।

বিবিসি বলছে, তিনি ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন, যদিও তা নির্ভর করবে আইনগত চ্যালেঞ্জের ফলাফলের ওপর।

ভোটের ফলাফলের হিসাবে পেনসিলভেনিয়ায় জো বাইডেনকে বিজয়ী হবার খবর দিচ্ছে সংবাদমাধ্যমগুলো। পেনসিলভেনিয়ায় জেতার মাধ্যমে মি. বাইডেন সেখানকার ২০টি ইলেকটোরাল ভোট পেয়ে গেলেন।

এর ফলে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০টি ভোট তিনি ছাড়িয়ে গেলেন।

পেনসিলভেনিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যে ভোটগণনা এখনও চলছে।

বাইডেন রেকর্ডসংখ্যক পপুলার ভোট বা সাধারণ মানুষের ভোট পেয়েছেন। এই নির্বাচনে যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন ১৯০০ সালের পর আমেরিকার কোন নির্বাচনে এত মানুষ ভোট দেননি।

বাইডেন এখন পর্যন্ত পপুলার ভোট পেয়েছেন সাত কোটি ৩০ লাখের বেশি। আমেরিকায় আর কোন প্রেসিডেন্ট এত মানুষের ভোট পেয়ে নির্বাচিত হননি।

তিনি আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।