ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৪:৩৮:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বসুন্ধরা : ঈদ কেনাকাটায় অভিজাতদের প্রিয়

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৯ জুলাই ২০১৪ শনিবার | আপডেট: ০৫:০৩ পিএম, ২১ জুলাই ২০১৪ সোমবার

bd3a830b3a99bf789a597646c65d7a4bস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ঈদকে সামনে রেখে কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে নগরীর অভিজাতদের প্রিয় মার্কেট বসুন্ধরা সিটি। সেন্ট্রাল এসি, গাড়ি পার্কিং সুবিধা, এসকেলেটর, ক্যাপ্সুল লিফট, আকর্ষনীয় আলোক সজ্জা এবং নিজস্ব নিারপত্তা ব্যবস্থার কারণে ক্রেতা সমাগমে সরগরম হয়ে উঠেছে এশিয়ার অন্যতম বৃহৎ এই শপিং কমপ্লেক্স। ক্রেতাকে আকর্ষণ করতে করা হয়েছে লটারীর ব্যবস্থা। নির্দিষ্ট পরিমান টাকার পণ্য কিনলেই একজন ত্রেক্রতা পুরস্কার হিসেবে পেতে পারেন গাড়ি, এসি, মটর সাইকেলসহ রকমারি জিনিস। ঈদের কেনা কাটায় তরুণ-তরুণীদের ভিড়ে মুখরিত বসুন্ধরা সিটি। প্রতিটি দোকানেই চলছে ক্রেত-বিক্রেতার দর কষাকষি। ক্রেতাদের সুবিধার জন্য এখানে প্রতিটি ফো¬রে রয়েছে নির্দিষ্ট পণ্যের দোকান। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ  তলায় পাওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ, ছেলেদের শার্ট-প্যান্ট, শিশু পোশাকসহ নানা রকম রেডিমেট গার্মেন্টসের দোকান। এসব দোকানে এরমধ্যেই তোলা হয়েছে নতুন ডিজাইনের নানা পণ্য। চার তলায়  রয়েছে বেশ কিছু নামিদামি সব শাড়ির দোকান। শলিমার, সাজন, নকসি কাথা, নিউ দুলহান শাড়িজ আজমেরি, জেশিমন ইত্যাদি দোকানগুলোতে রয়েছে জারতুজি কাতান, গাদোয়াল, সিল্ক, জর্জেট, হাফ সিল্ক, বারিজ, ধুপিয়ান শাড়ি পাওয়া যাচ্ছে। পাথর, পুথি চুমকি দিয়ে জারতুসি কাজের এসব ভারতিয় শাড়ির দাম ৫ থেকে ২৫ হাজার টাকা। আরো আছে নেটের ওপর নানা রকম কাজ করা শাড়ি। ব্যবসায়িরা জানান ক্রেতাদের কাছে ভারাতয় শাড়ির চাহিদাই বেশি। নিউ দুলহান শাড়িজের স্বত্তাধাকারি মাসুদ জানান, এবার ইন্ডিয়ান শাড়ি বেশি চলছে। এসব শাড়িগুলোর দাম শিফনের মান ও কাজের ওপর নির্ভর করে দুই হাজার থেকে ১০ হাজার টাকার মধ্যে। এছাড়াও লাল ও সবুজ রঙের ইটালিয়ান কেদ্ধপের ওপর সোনালি এন্টিক ও নানা রঙের পাথরের ভারী কাজ করা শাড়িটিও এ বছর ভালো বিক্রি হচ্ছে। দাম ৬৫ হাজার। এত দামের কারণ সম্পর্কে ব্যবসায়ীরা জানান, শাড়ির কাপড়টা খুবই উন্নতমানের। শাড়ির পুরো জমিন জুরে রয়েছে এন্টিকের কাজ। পুরো কাজটিই হাতে করা হয়েছে। নকশার মাঝে ব্যবহার করা পাথরগুলো অনেক দামি। এ সব কারণে শাড়ির দাম এতো বেশি। ঈদে জয়পুরি নামে আরেকটি শাড়ি আনা হচ্ছে। শিফন জর্জেটের উপর জরি সুতা ও চুমকির পেটানো ভারি জয়পুরি কাজের এই শাড়ি কাজ ও কাপড়ের মান ভেদে পাচঁ থেকে ৩৫ হাজার টাকা। ব্যবসায়িরা জানান, এবার ঈদে শাড়িগুলোর বেশি চলছে শিফন, জর্জেট ও ইটালিয়ান কেদ্ধপের ওপর এন্টিক, জরি, চুমকি ও পাথরের কাজ করা। নতুন শাড়ি গুলোর মধ্যে আরো রয়েছে মসলিন শাড়ি, নেট খাড্ডি, মহারানি, নেট কদ্ধাশ ইত্যাদি। এসব শাড়ির দাম পাচঁ হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা। মার্কেটের দোকানিরা জানান এবার ঈদে মেয়েদের লম্বা কামিজের চাহিদা এখন পর্যন্ত বেশি। সঙ্গে চলছে সেমি লং কামিজও। ব্যবসায়িরা জানান জমকালো কাজের বলিউড ধারার পোশাকের প্রতি তরুণীদের ঝোক বেশি। ভারতিয় টিভিতে প্রচারিত বিভিন্ন  হিন্দি সিরিয়াল ও সিনেমার নামে এবং নায়ক নায়কাদের নামে ভারত থেকে আসা পোশাক বেশি বিক্রি হচ্ছে বেশি। জানা গেছে কামিজ ও ওড়নায় ভারি ষ্টোনের কাজ কার এবং মেটালের ছোট ছোট চাকতি বসানো এসব ড্রেসের মূল্য ৫ থেকে ২৫ হজার টাকা। এবার ছেলেদের শার্ট সার্ট ও ক্যাজুয়াল সার্টের চাহিদা বেশি। এসব সার্ট পাওয়া যাচ্ছে ৩শ থেকে ১৫শ টাকায়। বসুন্ধরার ছয় তলার জুতার দোকানগুলো এখনই জমজমাট। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী ক্রেতারা কিনছেন তাদের পছন্দের জুতা ও সেন্ডেল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জুতাতে এসেছে নানা বৈচিত্র। এবার থাইল্যান্ড, মালয়শিয়া, কোরিয়া, চায়না, জাপান, তাইওয়ান, ভারত ও পাকিস্তানের জুতা-সেন্ডেলের ব্যাপক চাহিদা বলে জানিয়েছেন ব্যবসায়িরা। তারা জানান, দেশীর চেয়ে বিদেশী জুতার চাহিদা বেশি  ত্রেক্রতাদের মধ্যে। দোকানিরা জানান এবারের ঈদে ছেলেদের সু আর মেয়েদের নানা রঙের সেন্ডেলের চাহিদা বেশি। এসব সেন্ডেলে আবার ব্যবহার করা হয়েছে নানা রঙের পাথর, চুমকি, কাঁচ, পুথি। অনেক সেন্ডেলে করা হয়েছে নানা রঙের সুতার কাজ। এখানে মেয়েদের সেন্ডেল পাওয়া যাচ্ছে ৫শ থেকে ২ হাজার টাকার মধ্যে। ছেলেদের জুতা আছে ৭শ থেকে ৫ হাজার টাকা এবং সেন্ডেল অছে ৪শ থেকে ৩ হাজার টাকার মধ্যে। তাছাড়া ছেলে এবং মেয়েদের পছন্দের চটি স্যান্ডেলের জনপ্রিয়তা এবারও রয়েছে। এই মার্কে ছেলে-মেয়েদের চটি স্যান্ডেল পাওয়া যাচ্ছে ৩ শ থেকে ৩ হাজার টাকায়। ১৯.০৭.২০১৪