ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ০:৪১:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় প্রাণ গেল আরও ১৯ জনের

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১১ নভেম্বর ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৩৩ জন।এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ এবং মৃতের মোট সংখ্যা পৌঁছছে ছয় হাজার ১২৭ জনে।

বুধবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১৫টি পরীক্ষাগারে ১৪ হাজার ৬৮৭টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৩৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ২৫ হাজার ৩৫৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৪ লাখ ৮৪ হাজার ৬৮৮টি।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ১২ জন। তার মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৩ জন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রামের তিনজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২২তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

-জেডসি