ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ০:৩৯:১০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে শেখ হাসিনার শোক

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী।  ফাইল ছবি।

প্রধানমন্ত্রী। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার এক শোক বার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’

তিনি দেশটির ভাতৃপ্রতীম জনগণ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।