ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ০:৩৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দেশে করোনায় মৃত্যু ৬১৪০, শনাক্ত সোয়া ৪ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৫ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ১৯৮ এবং মৃতের মোট সংখ্যা পৌঁছছে ছয় হাজার ১৪০ জনে। এতে দেশে কোভিড-১৯ এর প্রকোপ শুরুর আট মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা সোয়া ৪ লাখ ছাড়িয়ে গেল।

বৃহস্পতিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষার পরিমাণও বেড়েছে। ১১৫টি ল্যাবে ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৫ লাখ ১ হাজার ৮০০টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৭ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ‌্যে পুরুষ ৯ জন, নারী ৪ জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা ৫১ থেকে ৬০ বছর বয়সী ৪ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন।

এর মধ‌্যে ঢাকায় মারা গেছেন ৮ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং রংপুরে ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন হয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২২তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

-জেডসি