ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২২:৪২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৫ কোটি ২৬ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৩ নভেম্বর ২০২০ শুক্রবার

করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৫ কোটি ২৬ লাখ ছাড়াল

করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৫ কোটি ২৬ লাখ ছাড়াল

বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দিন দিন আরও প্রকোট আকার ধারণ করা এই ভাইরাসে মৃতের সংখ্যাও বাড়ছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৮২৮ জনে।

এছাড়া কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২ লাখ ৯১ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী, এদিন সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৮০২ ব্যক্তি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। লাফিয়ে বাড়ছে সেখানে সংক্রমণ ও মৃত্যু।

দেশটিতে করোনায় আক্রান্ত ১ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৭০৬ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৪২ হাজার ৬২২ জন মৃত্যুবরণ করেছেন।

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮৬ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ১২১ জন।

মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৭ লাখ ৮১ হাজার ৫৮২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২৮১ জনের।