ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২২:৪০:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আইএসকে সহায়তা করাই ছিল ট্রাম্পের কাজ: নোবেলজয়ী নাদিয়া

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৫ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট’কে (আইএসআইএল) সহায়তা করাই ছিল ট্রাম্পের কাজ বলে জানিয়েছেন ২০১৮ সালের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী নাদিয়া মুরাদ।

নাদিয়া তার লেখা ‘দ্য লাস্ট গার্ল : মাই স্টোরি অব ক্যাপটিভিটি এন্ড মাই ফাইট এগেইনস্ট দ্য ইসলামিক স্টেট ’ শিরোনামে বইটির ১২তম সংস্করণ প্রকাশ উপলক্ষে গতকাল শনিবার রাতে নিউইয়র্কের আমাজান স্টুডিওতে এক সেমিনারে এ কথা বলেন।

যৌন নির্যাতনকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধে অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়া নাদিয়া মুরাদ জানান, ২০১৪ পর্যন্ত তিনি ইরাকে উত্তরের একটি গ্রামে পরিবারের সাথে থাকতেন। উত্তর ইরাক আইএস এর অধিকারে চলে আসলে আইএস বাহিনী নাদিয়া মুরাদকে ধরে নিয়ে যায় এবং সেখানে তাকে তিন মাস যৌনদাসী হিসেবে কাটাতে হয়। ২০১৪ তে আইএস এর কাছ থেকে উদ্ধার পাবার পর তিনি তার মতো মেয়েদের জন্য কাজ শুরু করেন।

এই নোবেলজয়ী সেমিনারে বলেন, নারী এখনও দুর্বলতার নাম ছাড়া আর যেন কিছু নয়। কিন্তু আমি তা মানতে নারাজ। আমি চাই বিশ্বের সকল নারীরা প্রতিবাদমুখর হয়ে উঠুক।

নাদিয়ার এ বইটি নিয়ে মুভিও হচ্ছে। পরিচালক আলেকজান্দ্রিয়া জানান, বারবার ঐ স্মৃতিগুলো নাদিয়াকে বর্ণনা করতে দেখা সত্যিই খুব কষ্টের ছিল। তবে মুভিতে ট্রাম্প প্রসঙ্গ এভয়েড করা হয়েছে। নাদিয়ার স্ট্রাগলিং তুলে ধরা হয়েছে। সূত্র: কাউন্টার পাঞ্চ, লাইফ স্টোরিজ

-জেডসি