ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২১:০৬:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনার আঘাতে বিশ্বে ১০ হাজারের বেশি মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

করোনার আঘাতে বিশ্বে ১০ হাজারের বেশি মৃত্যু

করোনার আঘাতে বিশ্বে ১০ হাজারের বেশি মৃত্যু

মারণব্যাধি করোনার আঘাত যেন থামছেই না। বরং আরো বেড়ে চলেছে। এ ভাইরাসে ফের ১০ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। এ নিয়ে টানা তিনবার এ ঘটনা ঘটল। এর আগে গত বুধবারও সারা বিশ্বে ১০ হাজার মানুষের মৃত্যু হয়। সবমিলিয়ে মোট প্রাণহানি ১৩ লাখ ৬৫ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সাড়ে ৬ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৭২ লাখ ৩৯ হাজার ৯৬৪।

গত মে মাসের পর, যুক্তরাষ্ট্রে আবারও মৃত্যু সংখ্যা দিনে দুই হাজারের বেশি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বর্তমানে প্রায় ২ লাখ ৬০ হাজার। আক্রান্ত ১ কোটি ২০ লাখ ৭০ হাজার ৭১২ জন। গতকাল বৃহস্পতিবার এক লাখ ৮০ হাজার মানুষের শরীরে শনাক্ত হয় নতুন সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় ব্রাজিল-ইতালি ও পোল্যান্ডে মৃত্যু হয়েছে ৬৫০ জনের। ভারতে ৫৮৪ জনের মৃত্যু রেকর্ড হয়, যুক্তরাজ্য ও মেক্সিকোতে মারা গেছেন ৫০০ জন। ৪৫০ জনের মৃত্যু রেকর্ড করে ফ্রান্স, ইরান ও রাশিয়া।

পুরো পৃথিবীতে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই অবস্থায় হুঁশিয়ারি দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, আগামী ছয় মাস খুব কঠিন সময় যাবে। মহামারির ‘সেকেন্ড ওয়েভ’ নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন। ইউরোপ ও বলকান অঞ্চলের ৫০টি দেশ ও আশপাশের এলাকাগুলোয় দ্রুতহারে ছড়াচ্ছে করোনাভাইরাস। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ফের মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ইউরোপ। আগামী ছয় মাস মহাদেশটির জন্য বেশ কঠিন সময়। কেননা, বিস্তার ঠেকাতে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো কার্যকরে সময় প্রয়োজন।