ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৬:১৬:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনা আক্রান্ত প্রায় ৯৪ লাখ, ২৪ ঘন্টায় প্রাণহানী ৪৯৬

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ২৯ নভেম্বর ২০২০ রবিবার

ভারতে করোনা আক্রান্ত প্রায় ৯৪ লাখ, ২৪ ঘন্টায় প্রাণহানী ৪৯৬

ভারতে করোনা আক্রান্ত প্রায় ৯৪ লাখ, ২৪ ঘন্টায় প্রাণহানী ৪৯৬

আমেরিকায় মোট সংক্রমণ ১ কোটি পেরিয়ে গেছে আগেই। বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে সেই পথে এগোচ্ছে ভারতও। যাবতীয় সতর্কবিধি সত্ত্বেও দেশে দৈনিক সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগের চেয়ে কিছুটা হ্রাস পেলেও করোনাভাইরাসের প্রকোপে প্রতি দিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে জরুরি ভিত্তিতে টিকাকরণ শুরু করে দিতে চাইছে সিরাম ইনস্টিটিউট। তা নিয়ে খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে চলেছে তারা।

আজ রোববার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮১০ জন। এ হার শনিবারের চেয়ে ৪৮৮ জন বেশি। সব মিলিয়ে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ লাখ ৯২ হাজার ৯১৯। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫৩ হাজার ৯৫৬।

করোনার প্রকোপে এখনও পর্যন্ত ১ লাখ ৩৬ হাজার ৬৯৬ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। গত ২৪ ঘণ্টাতেই প্রাণ হারিয়েছেন ৪৯৬ জন করোনা রোগী। এর মধ্যে রাজধানী দিল্লিতেই গত ২৪ ঘণ্টায় ৮৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৮৮ জন। পশ্চিমবঙ্গে ৫২ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও হরিয়ানা (৩০),পঞ্জাব (২৮), কেরালা (২৫) উত্তরপ্রদেশ (২১), রাজস্থান (১৯), ছত্তীসগঢ় (১৭), গুজরাট (১৫), তামিলনাড়ু (১৩), মধ্যপ্রদেশ (১৩), উত্তরাখণ্ড (১৩), কর্নাটক (১২) এবং হিমাচল প্রদেশও (১১) প্রাণহানি ঘটেছে।