মর্ডানার ভ্যাকসিন ৯৪ শতাংশ কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪০ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
কোভিড রোগীদের ক্ষেত্রে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিন করোনা প্রতিরোধে ৯৪ শতাংশ সফল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। অনেক রোগীর দেহে, ভ্যাকসিনটি শতভাগও সফল হয়েছে। চূড়ান্ত ট্রায়ালের পর এসব তথ্য জানিয়েছে মর্ডানা। এরইমধ্যে জরুরি ব্যবহারের অনুমোদন পেতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।
অনুমোদের অপেক্ষায় কোভিড-নাইনটিনের দ্বিতীয় ভ্যাকসিন, মর্ডনা। দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের ভ্যাকসিন পুরোপুরি প্রস্তুত। জরুরি ব্যবহারের অনুমোদন পেলে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই এর প্রয়োগ শুরু করবে।
মর্ডনা, ম্যাসাচুসেটস ভিত্তিক একটি ছোট্ট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। কখনই সফলতার মুখ না দেখা প্রতিষ্ঠানটি গত জানুয়ারিতে কোভিড- নাইনটিনের টিকা নিয়ে কাজ শুরুর পর আলোচনায় উঠে আসে। আগামী এক বছরে, ৫০০ মিলিয়ন করোনা টিকা সরবরাহ করতে পারবে বলে দাবি করেছে মর্ডানা।
নিউ ইয়র্ক ভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইযার ও জার্মান কোম্পানি বায়োএনটেক, তাদের করোনা ভ্যাকসিন অনুমোদনের জন্য ২০শে নভেম্বর আবেদন করে। প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে বলা হচ্ছে চলতি বছরে ৫০ মিলিয়ন ভ্যাকসিন সরবরাহ করতে পারবে।
মূলত কোভিড-ভ্যাকসিন, সংরক্ষণ, পরিবহন ও বিতরনই বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কারন, এটি ঠান্ডা ও সঠিক তাপমাত্রায় রাখতে হবে।
সোমবার নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রউ কুউমো বলেন, অনেক মানুষ ভ্যাক্সিন নেয়ার ব্যাপারে আগ্রহী নন। তাদের ভ্যাক্সিনের গুরুত্ব সম্পর্কে সঠিকভাবে বোঝাতে হবে।
ওয়ার্ল্ড হেল্থ অরগানাইযেশনের বলছে, এধরণের সমস্যা গোটা বিশ্বেই দেখা দিয়েছে।
সবমিলিয়ে কোভিড নির্মূলে সম্ভবত একটা দীর্ঘ লড়াইয়ের প্রথম ধাপ সম্পন্ন করতে চলেছে বিশ্ব।
-জেডসি
