জার্মানিতে গাড়িচাপায় শিশুসহ নিহত ৫ পথচারী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৪৩ এএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
জার্মানির ত্রিয়ার শহরে এক মাতাল চালক পথচারীদের ওপর গাড়ি তুলে দিলে নয় সপ্তাহর এক শিশু কন্যাসহ অনন্ত পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ৫১ বছর বয়সী ওই মাতাল চালককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, এটি কোন ধর্মীয় উগ্রবাদ বা সন্ত্রাসী ঘটনা নয়, এটি একটি দুর্ঘটনা। অবশ্য শহরটির মেয়র পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার এ ঘটনাকে ভয়ংকর হিসেবে উল্লেখ করেছেন।
পুলিশের মুখপাত্র কার্ম পিটার জোচেম জানান, স্থানীয় সময় মঙ্গলবার বেলা পৌনে দুইটায় মাতাল ওই চালক পথচারীদের হাটার রাস্তার ওপর দিয়ে প্রায় ১ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে যায়। পরে পুলিশ এসে তাকে থামায় এবং গ্রেফতার করে। নিহতদের মধ্যে আছেন, ২৫, ৫২ ও ৭০ বছরের তিন নারী এবং পৌনে দুই মাসের মেয়ে শিশু ও তার বাবা (৪৫)।
এ ছাড়া শিশুটির মা ও এক বছর বয়সী ভাইকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
-জেডসি
