ভারতে করোনায় আরও ৫০১ মৃত্যু, আক্রান্ত ৩৬,৬০৪
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২ ডিসেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬০৪ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৪ লাখ ৯৯ হাজার ৪১৩ জন। এই সময়ে কোভিড-১৯ এ মারা গেছেন ৫০১ জন। এখনও পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ১২২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া গত একদিনে ৪৩ হাজার ৬২ জনসহ মোট ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জন রোগী কোভিড থেকে সেরে উঠেছেন।
বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।
ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ২৪৬ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
কর্নাটক এবং তামিলনাড়ুতে মৃত্যু সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ৯ হাজার ২৬০ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৪৭৬, উত্তরপ্রদেশে ৭ হাজার ৭৮৮ ও অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৯৯৬ জন মারা গেছেন।
এছাড়া পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানেও করোনায় মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।
-জেডসি
