দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ৮০৭ জন। এছাড়া শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৮৮ জন। এতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৮৮৯ জনে।এছাড়া গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৪৫৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জন হয়েছে।
শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে ১১৮টি পরীক্ষাগারে ১৩ হাজার ৫৪০টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩.৯৪ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২.৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচেনায় মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ জন আর নারী ১২ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ২৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহে দুইজন করে মারা গেছেন। আর চট্টগ্রাম ও সিলেটে মারা গেছেন একজন করে।
-জেডসি
