ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১২:৩৩:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যুক্তরাষ্ট্রের করোনার সংক্রমণ দেড় কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ৭ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের চেয়েও দ্বিতীয় ঢেউয়ে নাকাল যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনা শনাক্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে।

ওয়ার্ল্ডো মিটারের বাংলাদেশ সময় সোমবার সকাল সোয়া ১০টার পরিসংখ্যানে এমন চিত্র মিলেছে।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আরও প্রায় ১ লাখ ৭৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমণ প্রায় ১ কোটি ৫১ লাখ সাড়ে ৫৯ হাজারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৯০৬ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাটকীয়ভাবে করোনা সংক্রমণের হার অনেক বেড়েছে। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে বেশকিছু দিন প্রাত্যহিক নতুন আক্রান্ত ২ লাখের ওপরে ছিল।

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারাতে দেখা যায়। প্রাত্যহিক মৃত্যুর এই প্রবণতা ফের দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঢেউয়ের পর্যায়ে চলে যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ লাখ ৩৫ হাজার শনাক্ত নিয়ে করোনার বৈশ্বিক সংক্রমণ ৬ কোটি ৭৩ লাখ সাড়ে ৭৭ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে ৭ হাজার ৫শ’র বেশি মৃত্যুতে মোট সংখ্যা ১৫ লাখ ৪১ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে।

-জেডসি