ডিসেম্বরেই ফাইজারের ভ্যাকসিন পাবে কানাডা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৩:০১ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ফাইজার ও তার অংশীদার বায়োএনটেক ডিসেম্বরেই তাদের করোনাভাইরাসের টিকার প্রথম চালান কানাডা পাঠাবে।দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার এই ঘোষণা দেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকার আগাম সরবরাহের বিষয়ে ফাইজারের সাথে আমাদের সমঝোতা হয়েছে। এখন এ মাসেই ফাইজার দুই লাখ ৪৯ হাজার ডোজ টিকা সরবরাহ করবে।
প্রথম চালান আগামী সপ্তাহেই এসে পৌঁছাবে বলে তিনি জানান। টিকার আরও লাখ লাখ ডোজ ২০২১ সালের মধ্যে আসতে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
-জেডসি
