ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার
ফাইল ছবি
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় আজ শুক্রবার ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছে। নিহতের নাম আছিনূর বেগম (৩৮)। তিনি ওই এলাকার পাইকপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
এ ঘটনায় তার ভাগ্নি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের নুপুর খাতুন (১৬) আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরের দিকে আছিনুর তার ভাগ্নি নুপুরকে নিয়ে রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই আছিনুর মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে, জানান তিনি।
