ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১১:০৪:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাইজেরিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিখোঁজ শতাধিক শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৩ ডিসেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নাইজেরিয়ার একটি স্কুলে অস্ত্রধারীদের হামলার পর সেই স্কুলের শতাধিক শিক্ষার্থীর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের কাটসিনা রাজ্যের গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলকে লক্ষ্য করে হামলাটি চালানোর হয়েছিলো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই স্কুলে আটশোর বেশি শিক্ষার্থী ছিল। অত্যাধুনিক একে ৪৭ অস্ত্র নিয়ে দুর্বৃত্তদের একটি দল এই হামলা চালায়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ওই স্কুলের কতজন শিক্ষার্থী নিখোঁজ আছে, তা জানতে গণনা করে নিরীক্ষার নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়র্টাসের মতে, আক্রমণকারীরা মোটরবাইকে করে ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ছোড়ে। এর ফলে আশপাশের মানুষজন পালিয়ে যায়। ওই স্কুলের অনেক শিক্ষার্থীও পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়া অন্তত ২০০ শিক্ষার্থী পালিয়ে যাওয়ার পর আবার ফিরে আসে। প্রথমে তাদের নিখোঁজ বলে ধরে নেয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বন্দুকধারীরা শিক্ষার্থীদের মধ্যে অনেককেই ধরে নিয়ে গেছে বলে তারা দেখেছেন।

যদিও এখনও হামলার কারণ স্পষ্ট করা যায়নি এখন পর্যন্ত হতাহতের সংখ্যাও নির্ধারণ করা সম্ভব হয়নি।

-জেডসি